পিরোজপুরে মাসুদ সাঈদীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 15, 2026 - 23:10
Apr 15, 2026 - 23:10
পিরোজপুরে মাসুদ সাঈদীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠিত

পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদীর নির্বাচনী এলাকা পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দিনব্যাপী খাল খনন,কৃষকদের মাঝে বীজ সার বিতরণ সহ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলহাজ্ব মাসুদ সাঈদী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা,বীজ-সার বিতরণ সহ খাল খনন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ঘোষণা করেন। 

জানা যায়, উপজেলা ৫টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আউশ বীজ,১০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমপি সার প্রদান করা হয়। ২০২৫-২৬ অর্থ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে পর্যায়ক্রমে মোট ৪ হাজার ৭শত জন কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে। 

এছাড়া জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন কাজের উদ্বোধন ও উপজেলার সাঈদখালী গ্রামে খাল খননের কাজের ও শুভ উদ্বোধন ঘোষণা করেন। বীজ সার বিতরণ ও কৃষকদের প্রণোদনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক সৌমিত্র সরকার সহ কৃষি বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা,উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার,আল্লামা সাঈদীর ছোট ছেলে নাসিম সাঈদী,উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব। 

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা স্বাস্থ্য প্রকৌশলী তানজিলা ফেরদৌসী,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ননী গোপাল সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বৃন্দ। 

পরে তিনি উপজলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow