এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ কার্যক্রম পরিদর্শন ও এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। আজ বুধবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তিনি পৌরসভা বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস জাহান শিরিন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছাসহ বিএনপির অন্যান্য নেতাকর্মী ও সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, শুধু ফরিদপুর জেলা নয়, দেশের ৬৪টি জেলার বিভিন্ন এলাকায় অপরিকল্পিত বর্জ্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বর্জ্য কৃষিজমির উৎপাদনে বাধা সৃষ্টি করছে এবং নদীতে মিশে মাছ ও পানির ক্ষতি করছে। এর ফলে মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান–এর নেতৃত্বে দেশের মানুষের কল্যাণে বর্জ্য ব্যবস্থাপনাকে কার্যকর ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে ডিজেল উৎপাদন করা হচ্ছে, যা পাওয়ার টিলারসহ কৃষি কাজে ব্যবহার করা সম্ভব। তবে এই ডিজেল বাস বা ট্রাক চালানোর উপযোগী নয় বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া বর্জ্য থেকে সার, টি-টেবিল, টাইলসসহ বিভিন্ন ব্যবহারযোগ্য উপকরণ তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণে সরকারের নজরদারি ও উদ্যোগ অব্যাহত থাকবে।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তিনি ভবিষ্যতে এ খাতে আরও উন্নয়ন কার্যক্রম জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
ডিসেম্বর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।