এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে ওয়াকফকৃত মাদ্রাসার বাথরুমের নির্মান কাজে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
বুধবার বিকেল ৫ টার দিকের উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্ব কামারখোলা তালিমুল কোরআন ফোরকানিয়া মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা বলেন, বিগত ১৯৭৩ সালে ঐ এলাকার মৃত চুন্নু বেপারী কামারখোলা মৌজার কয়েকটি দাগের সম্পত্তি কামারখোলা তালিমুল কোরআন ফোরকানিয়া মাদ্রাসার নামে ওয়াকফ করলে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মসজিদের মুসুল্লি ও ওয়াকফকৃত মাদ্রাসার ছাত্রছাত্রীদের ব্যবহার যোগ্য কোন বাথরুম না থাকায় পুরাতন টিনের বাথরুমের পার্শ্বে পাকা বাথরুম স্থাপন করতে গেলে প্রতিবেশী সমাজের লোকজন এসে নির্মাণ বাধা দেয়। এতে বাথরুম নির্মাণ ব্যহত হওয়ায় এলাকার মুসুল্লি ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছে। দ্রুত বাথরুমটি নির্মানের দাবি জানিয়েছে এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন, হাশেম শেখ,শরব আলী,আজমল খান,শাহজাহান মুন্সি, নাভেদ শেখ, নিপ্পন খান, রাব্বিল খান, শাহজাহান মোল্লা, রিয়াদ শেখ প্রমুখ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।