এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল ও ইটবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক তরুণ দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার পরিক্ষেতপুর হ্যাচারির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মধুখালী উপজেলার আশাপুর গ্রামের তামিম মিয়া (২০) ও তাঁর স্ত্রী শিমলা খাতুন (১৯)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তামিম মিয়া তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পরিক্ষেতপুর হ্যাচারির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী গাড়ির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, স্ত্রী শিমলা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত তামিম-শিমলা দম্পতির ঘরে মাত্র তিন মাস বয়সী ফুটফুটে একটি পুত্রসন্তান রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মুহূর্তের মধ্যেই শিশুটি বাবা-মা দুজনকেই হারিয়ে এতিম হয়ে গেল।
ডাক্তার দেখাতে গিয়ে তরুণ এই দম্পতির এমন অকাল মৃত্যুতে তাঁদের নিজ গ্রাম আশাপুরসহ পুরো মধুখালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
জুলাই ১৩, ২০২৫
ডিসেম্বর ১৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।