এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার সলিথা গ্রামে খেলার মাঠের স্বীকৃতির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে দেলখোলা সরকারি মাঠে খেলাধুলার আয়োজন ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকাল ৩টায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় যুবসমাজের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকারি জায়গা দেলখোলা মাঠটি আমিন দ্বারা পরিমাপ করে যথাযথভাবে নির্ধারণ করা হবে এবং এটিকে এলাকার যুবসমাজের খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হবে। এতে তরুণরা খেলাধুলার প্রতি আগ্রহী হবে এবং মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে।”
এলাকাবাসী জানান, সলিথা গ্রামে বর্তমানে কোনো নির্দিষ্ট খেলার মাঠ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান নেই। ফলে শিশু-কিশোর ও তরুণদের সুস্থ বিনোদন ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছে। তারা দ্রুত দেলখোলা সরকারি জমিকে খেলার মাঠ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার যুবসমাজের ইলিয়াস মাতুব্বর, মাসুম বিল্লাহ, ওবাদুর ফকির, রাজু আহমেদ, আবুল মোল্লা, তরিকুল ইসলাম, মাসুদ মোল্লা, ওয়াছিফুল ইসলাম, খালিদ মাতুব্বর, ইসরাইল মাতুব্বর ও আমানত মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের মাধ্যমে দেলখোলা মাঠে আনুষ্ঠানিকভাবে খেলাধুলা শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা মনে করছেন, দ্রুত মাঠটি সরকারি স্বীকৃতি পেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ জুন, ২০২৬
ফরিদপুর | ১৮ জুন, ২০২৬
নোয়াখালী | ১৮ জুন, ২০২৬
ফরিদপুর | ১৮ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।