এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনায় থাকতেই যেন বেশি পছন্দ করেন। কখনো রহস্যময় পোস্ট, আবার কখনো সামাজিক মাধ্যমে কাউকে ব্যক্তিগত বার্তা পাঠিয়ে খবরের শিরোনামে আসা—এ যেন তাঁর নিয়মিত অভ্যাস। এবার নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী তানিয়া চ্যাটার্জিকে একটি বার্তা পাঠিয়ে।
সম্প্রতি ‘গান্দি বাত’ ও ‘তিতলিয়ান’-এর মতো ওটিটি কন্টেন্টের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী তানিয়া চ্যাটার্জি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওর নিচে চাহাল মন্তব্য করেন, ‘আপনি অনেক কিউট।’ ভারতীয় এই ক্রিকেটারের করা সেই মন্তব্যটি মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন তানিয়া চ্যাটার্জি নিজেই। তিনি জানান, এর আগে ব্যক্তিগতভাবে চাহালের সঙ্গে তাঁর কোনো পরিচয় ছিল না। এমনকি শুরুতে ব্যস্ততার কারণে চাহালের সেই বার্তার দিকে তিনি খেয়ালও করেননি। তবে বিষয়টি ভাইরাল হওয়ার পর চাহালের জনসংযোগ (পিআর) দল থেকে তানিয়ার সঙ্গে যোগাযোগ করা হয় এবং ভিডিওটি মুছে ফেলার অনুরোধ জানানো হয়। কিন্তু অভিনেত্রী সেই অনুরোধ ফিরিয়ে দেন।
নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে তানিয়া বলেন, ‘আমি কেন ভিডিওটি ডিলিট করব? সে তো আপত্তিকর কিছু লেখেনি। একজন ছেলে একজন মেয়ের প্রশংসা করেছে, বিষয়টিকে বড় করে দেখার কিছু নেই। চাহাল যদি এ বিষয়ে সরাসরি কথা বলতে চান, তবে তিনি আমার সঙ্গে আলাপ করতে পারেন।’
নারীর সঙ্গে চাহালের নাম জড়িয়ে আলোচনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালে তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে চাহালের বিবাহবিচ্ছেদ হয়, যা সে সময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এ ছাড়া সম্প্রতি জনসমক্ষে ধূমপান করার একটি ভিডিও ভাইরাল হওয়ার কারণেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন এই লেগস্পিনার।
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের জার্সি গায়ে মাঠ মাতাচ্ছেন চাহাল। চলতি আসরে চার ম্যাচের তিন ইনিংসে হাত ঘুরিয়ে তিনি শিকার করেছেন ৩টি উইকেট, যেখানে তাঁর ইকোনমি রেট ৮.২। তবে পারফরম্যান্স ছাপিয়ে আবারও তাঁর ব্যক্তিগত জীবনের গল্পই এখন ক্রিকেট পাড়ায় মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে।
জুলাই ১২, ২০২৬
জুলাই ১৬, ২০২৬
সেপ্টেম্বর ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।