আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৪ এপ্রিল, ২০২৬ ৬:৩৮ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

নওগাঁর আত্রাইয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের অন্তর্গত নওদাপাড়া সিংসাড়া খাল হতে শুকচড়া অভিমুখে প্রায় ১১৪০ মিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন, নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি)নূরে আলম সিদ্দিক, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম, প্রকল্প কর্মকর্তা আ,ফ,ম রুকুনুজ্জামান, উপসহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সখিদার, সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুল জলিল চকলেট, মো.সাইফুল ইসলাম মৃধা, সাংগঠনিক কামরুল হাসান সাগর, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস,ছাত্র নেতা সাহারিয়ার সৌরভ,আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট সহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।