এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল ও মজুদের অভিযোগে একটি গোডাউন সিলগালা করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।
শহরের নদী গবেষণা কেন্দ্র সংলগ্ন প্রধান সড়কের বিপরীত পাশে অবস্থিত ওই গোডাউনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রির অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, মীর কাউসার আলী নামে এক ব্যক্তি গোডাউনটি পরিচালনা করে আসছিলেন। এক সময় তার বেক্সিমকো কোম্পানির ডিলারশিপ থাকলেও বর্তমানে তা বাতিল হয়ে গেছে। ডিলারশিপ না থাকা সত্ত্বেও তিনি অবৈধ উপায়ে গ্যাস সিলিন্ডার রিফিল করে ওই কোম্পানির নামেই বাজারে সরবরাহ করে আসছিলেন। অভিযানের সময় তার কাছে হালনাগাদ বিস্ফোরক লাইসেন্স কিংবা ফায়ার সার্ভিসের কোনো অনুমোদনপত্র চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল। এ সময় তিনি সরকারি আইন অমান্য করায় গোডাউনটি সিলগালা করে দেন এবং ব্যবসায়ী মীর কাউসার আলীকে ৩ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। তবে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় কারাদণ্ড কার্যকর করা হয়নি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোডাউনটি পুনরায় সচল করতে হলে প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। বৈধ কাগজপত্র ছাড়া পুনরায় ব্যবসা পরিচালনা না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের এই সময়োপযোগী অভিযানে স্থানীয় সচেতন মহলে স্বস্তি ফিরেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ গ্যাস ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।