এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ আজিজের পুনর্বাসনের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা জানান, ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হওয়া সাবেক অধ্যক্ষ ফরহাদ আজিজ বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া, ৭ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এসব গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে পুনর্বাসনের কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না বলে শিক্ষার্থীরা দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, যে ব্যক্তি দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাকে কোনোভাবেই আমাদের প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা যাবে না। আমরা তার স্থায়ী বহিষ্কার দাবি করছি।
কর্মসূচিতে বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ফরহাদ আজিজকে পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
উল্লেখ্য, এ কর্মসূচির আয়োজন করে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
যুক্তরাষ্ট্র | ২৭ আগস্ট, ২০২৬
রংপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৭ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।