এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের জরাজীর্ণ ভবন পুনর্নির্মাণের জোর দাবি উঠেছে। দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় থাকা ভবনটি এখন কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা গেছে, ভবনের ছাদের পলেস্তার খসে পড়ে ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। অনেক সময় কাজেরত কর্মকর্তা-কর্মচারীদের মাথার ওপর পলেস্তার ভেঙে পড়ছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। এছাড়া ছাদে ফাটল ধরায় বৃষ্টির সময় পানি চুইয়ে পড়ে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র নষ্ট হয়ে যাচ্ছে।
বিশেষ করে, মূল্যবান ‘বালাম বই’ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ প্রয়োজনীয় দলিলের নকল সংগ্রহ করতে পারছেন না, ফলে ভোগান্তি বেড়েছে সেবা গ্রহীতাদের।
অফিসের স্যানিটেশন ব্যবস্থাও অত্যন্ত নাজুক। বিদ্যমান টয়লেটগুলো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকায় কর্মকর্তা-কর্মচারীসহ সেবা নিতে আসা মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।
এ বিষয়ে নগরকান্দা সাব-রেজিস্টার মাহাবুব হোসেন বলেন, “দৈনন্দিন কাজ পরিচালনায় আমরা চরম ভোগান্তির মধ্যে আছি। সামান্য বৃষ্টিতেই সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। এ অফিসটি সরাসরি জনগণের সেবার সঙ্গে সম্পৃক্ত। তাই জনসেবা নির্বিঘ্ন রাখতে জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ অত্যন্ত প্রয়োজন।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আধুনিক ও নিরাপদ ভবন নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ভারত | ৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৫ জুলাই, ২০২৬
জাতীয় | ৫ জুলাই, ২০২৬
জাতীয় | ৫ জুলাই, ২০২৬
বিনোদন | ৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।