এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে তিনি এই দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলায় চলমান উন্নয়নমূলক কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এবং পুলিশ সুপার নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) মোঃ শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এবং জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, "দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রানি করছে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।" তিনি আরও জানান, আগামী বর্ষা ও সেচ মৌসুমের আগেই কৃষকদের জন্য পর্যাপ্ত ডিজেল ও পেট্রোল সরবরাহ নিশ্চিত করতে ইতিমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নদীভাঙন রোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙন কবলিত এলাকা রক্ষায় সরকার বিভিন্ন কার্যকর প্রকল্প হাতে নিয়েছে। জনস্বার্থে এসব প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এর আগে প্রতিমন্ত্রী ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। মতবিনিময় সভা শেষে তিনি কার্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
অক্টোবর ১৪, ২০২৪
ফেব্রু ২৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৮ আগস্ট, ২০২৬
বলিউড | ১৮ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।