এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে আলো ছড়ালেন তানজিদ হাসান তামিম। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই টাইগার ওপেনার। তার এই অনবদ্য ইনিংসটি বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে বাংলাদেশকে।
রোববার (১৫ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ইনিংসের শুরু থেকেই সাইফ হাসান ও তানজিদ তামিম সাবধানী ব্যাটিংয়ে দলের ভিত্তি গড়ে তোলেন। সময়ের সঙ্গে সঙ্গে রানের গতি বাড়াতে থাকেন তারা।
আক্রমণাত্মক মেজাজে খেলা তানজিদ মাত্র ৪৭ বলেই স্পর্শ করেন ব্যক্তিগত অর্ধশতক। সাইফ হাসানের সঙ্গে তার শতরানের উদ্বোধনী জুটি বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরায়। দলীয় ১০৫ রানে সাইফ হাসান (৩৬) সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। এরপর নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে তানজিদ আবারও প্রতিরোধ গড়ে তোলেন।
দুইজনের ৫৩ রানের জুটি বাংলাদেশকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়। তবে শান্ত (২৭) আউট হওয়ার পর ক্রিজে থিতু হতে পারেননি সেঞ্চুরিয়ান তানজিদ নিজেও। ৯৮ বলে নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক পূর্ণ করার পর দ্রুতই আউট হন তিনি। আবরার আহমেদের বলে শাহীন শাহ আফ্রিদির হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০৭ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন তানজিদ।
তানজিদ তামিমের এই সেঞ্চুরি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে দারুণ উচ্ছ্বাস তৈরি করেছে। ওয়ানডে ফরম্যাটে তার এই ধারাবাহিকতা ভবিষ্যতে দলের জন্য বড় প্রাপ্তি হয়ে থাকবে বলে আশা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
জুলাই ২০, ২০২৬
জুলাই ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।