এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন শেষে আবারও নিজের পুরোনো কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ‘ইউনূস সেন্টারে’ পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান দীর্ঘদিনের সহকর্মীরা।
ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ বিরতির পর প্রিয় অভিভাবককে কাছে পেয়ে ইউনূস সেন্টারের কর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মস্থলে ফেরার প্রথম দিনেই ড. ইউনূস গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দায়িত্ব পালনের কারণে দীর্ঘ সময় বাইরে থাকলেও গ্রামীণ সামাজিক ব্যবসার প্রচার ও প্রসারে তিনি আবারও পূর্ণ উদ্যমে কাজ শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির পর দেশের ক্রান্তিলগ্নে অন্তর্বর্তী সরকারের হাল ধরেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। প্রায় দেড় বছর সফলভাবে দায়িত্ব পালন শেষে তিনি এখন আবার স্বাভাবিক জীবনে ফিরছেন। সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, চলতি মাসের শেষ নাগাদ তিনি রাজধানীর গুলশানে অবস্থিত তাঁর নিজস্ব বাসভবনে ফিরে যাবেন।
ড. ইউনূসের এই প্রত্যাবর্তনকে তাঁর সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁরা মনে করছেন, তাঁর কর্মস্থলে ফিরে আসা দেশের সামাজিক ব্যবসা ও গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।
সেপ্টেম্বর ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।