এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপির বক্তব্য নিজের নয় বলে দাবি করেছেন আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি। তিনি জানিয়েছেন, 'সচেতন নাগরিক সমাজ' (সিসিএস)-এর আহ্বায়ক নীলা ইসরাফিলের অনুরোধেই তিনি কেবল সেই লিখিত বক্তব্যটি পাঠ করেছিলেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তনি এই তথ্য নিশ্চিত করেন। গত ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে জামায়াতের নিবন্ধন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি পাঠ করেন তিনি। ওই অনুষ্ঠানে তাকে সংগঠনটির সদস্যসচিব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।
বিবৃতিতে রোবাইয়াত ফাতিমা তনি বলেন, "গত ২০ ফেব্রুয়ারি ঢাকার একটি সংবাদ সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় তার সরাসরি অনুরোধে এবং তার স্বাক্ষরিত লিখিত স্মারকলিপিটি আমি কেবল পাঠ করেছি। আমি এই স্মারকলিপির রচয়িতা নই।"
তিনি আরও স্পষ্ট করে বলেন, "আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করিনি। সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত লিখিত বক্তব্য পাঠ করা ছিল আমার একটি আনুষ্ঠানিক দায়িত্ব পালনের অংশ মাত্র।"
এদিকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন তনি। তিনি অভিযোগ করেছেন, এই ঘটনার পর থেকে তাকে অনবরত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় যারা হুমকি দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছেন এই উদ্যোক্তা।
উল্লেখ্য, গত শুক্রবার 'সচেতন নাগরিক সমাজ' নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়। তখন জানানো হয়েছিল, সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল এবং সদস্যসচিব রোবাইয়াত ফাতিমা তনি। তবে বর্তমান বিবৃতিতে তনি সদস্যসচিব পদের বিষয়টি এড়িয়ে গিয়ে কেবল অনুরোধে বক্তব্য পাঠ করেছেন বলে দাবি করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।