এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমায় উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ‘বম সোশ্যাল কাউন্সিল অব বাংলাদেশ’ (বিএসসি-বি)-এর ৩৪তম বার্ষিক সাধারণ সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লালজারলম বমকে সভাপতি এবং লাললিয়ানসম বমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে তিন বছর মেয়াদী নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
গত শনিবার রুমা উপজেলার বম কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রিজওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬ বীর রুমা জোন কমান্ডার লে. কর্নেল মেহেদী হাসান সরকার, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমদাদুল হক শরীফ এবং রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।
সম্মেলনে খ্রিষ্টান ধর্মাবলম্বী বম সম্প্রদায়ের বিভিন্ন মণ্ডলীর পুরোহিত, মৌজার হেডম্যান, পাড়াপ্রধান (কারবারী) এবং নারী ও যুব সংগঠনের নেতৃবৃন্দসহ তিন শতাধিক প্রতিনিধি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে উপস্থিত নেতৃবৃন্দ সাম্প্রতিক পরিস্থিতি এবং সমাজ উন্নয়নে ভবিষ্যৎ করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনা শেষে রেভ. লালরেমসং বম-কে প্রধান নির্বাচন কমিশনার এবং রেভ. লালুংরুয়াল বম ও লালথন বম-কে কমিশনার হিসেবে নিয়ে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
বিএসসি-বি’র নবগঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি লালসাংতন বম, সহ-সভাপতি লাললিয়ানসাং বম (সাংপুই), সহ-সাধারণ সম্পাদক রেফারেন্স ভাননোয়াম বম, কোষাধ্যক্ষ লালরৌপুই বম ও সাংগঠনিক সম্পাদক পাস্তর লালভানত্লিং বম। সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন রেভ. পাকশিম বিত্লুং, রেভ. লালুনরূয়াল বম, রেভ. লালথাংজেল বম, লিয়ানাও কারবারি ও লালচেও হেডম্যান। এছাড়া নিরীক্ষক এবং কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মিসেস নেমকিম বম, মেরি জয় বম, ডননেম বম, জিনগেংমাউই বম, মিসেস জির্টলুয়াং, লাল দুহ সাং বম, লালচেউসাং থাংমিং, রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরি বম ও লালসমথাং কারবারীর নাম উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, নবনির্বাচিত সদস্যরা পরবর্তীতে সমাজের গ্রহণযোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এক আলাপচারিতায় নবনির্বাচিত সভাপতি লালজারলম বম জানান, সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করবে বিএসসি-বি। নবগঠিত এই কমিটি আগামীতে বম জাতিসত্তার উন্নয়ন, নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
জানু ৭, ২০২৫
আগস্ট ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।