এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা তাঁর বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তিনি এই আপিল দায়ের করেন।
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের চ্যালেঞ্জ জানিয়েই প্রার্থিতা ফিরে পেতে ইসির দ্বারস্থ হলেন ডা. তাসনিম জারা।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার থেকে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন ভবনে আপিল গ্রহণের সুবিধার্থে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান কিংবা তাদের লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরা আপিল দায়ের করতে পারবেন।
অক্টোবর ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজবাড়ী | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।