এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর ছবি দৃষ্টি কাড়ছে। ছবিগুলোতে কারও গালে, কারও হাতে কিংবা শরীরের অন্য অংশে লেখা রয়েছে বিভিন্ন সংখ্যা—‘৯’, ‘২৪’, ‘৭২’, ‘১০০০’, ‘৯৯+’ ইত্যাদি। এই সংখ্যাগুলোর পেছনের বার্তা কী তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
২৫ নভেম্বর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা প্রথম নিজের গালে লেখা ‘৯’ সংখ্যাযুক্ত একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, “সংখ্যা নয়, এটি আমাদের গল্পের অংশ। তোমার সংখ্যাটা কী? আওয়াজ তোলো।”
তিশা জানান, একজন নারীকে উদ্দেশ করে করা প্রতিটি অবমাননাকর মন্তব্য, আঘাত কিংবা অপমান অনেক সময় একটি ছোট্ট সংখ্যার মধ্যেই লুকিয়ে থাকে। তাই ডিজিটাল সহিংসতার বিরুদ্ধেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিশার পোস্টের পর একে একে আরও অনেক শিল্পী যুক্ত হন। আশনা হাবিব ভাবনা গালে লেখেন ‘৯৯’। শবনম ফারিয়ার ছবি ভেসে ওঠে ‘১০০০’। চিত্রনায়িকা দীঘির গালে লেখা রয়েছে ‘৩’। মৌসুমী হামিদের গালে লেখা হয়েছে ‘৭২’। রুনা খান হাতে লিখেছেন ‘২৪’।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে মৌসুমী হামিদ বলেন, “লোকজন বলত—এড়িয়ে যাও। কিন্তু মন্তব্যগুলো কমেনি। প্রতিটি সংখ্যা আমার জীবনের একেকটি অধ্যায়। এবার আমরা সবাই মিলে বলি—থামো।”
রুনা খান জানান, “আজকেই আমি ২৪টি হয়রানিমূলক মন্তব্য পেয়েছি। এই সংখ্যা শুধুই সংখ্যা নয়—এর ভেতর আছে কষ্ট, লড়াই আর জয়ের গল্প।”
অভিনেত্রীরা সবাই একই আহ্বান জানাচ্ছেন—নিজেদের অভিজ্ঞতার সংখ্যা শেয়ার করে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।
জানু ২৫, ২০২৬
আগস্ট ১৭, ২০২৬
সেপ্টেম্বর ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।