এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলায় বার্ষিক পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ার পর এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে—এমন অভিযোগ পাওয়া গেছে। নিহত ফারহানা আক্তার মোহনা (১২) বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি একই ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের বেন্টর বাড়ির মো. ফরহাদের মেয়ে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের চাচা সাইফুল ইসলাম তানিম জানান, সকালে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয় মোহনা। পরে পরিবার জানতে পারে সে বিদ্যালয়ের শৌচাগারে আত্মহত্যা করেছে। তিনি বলেন, ‘জানতে পারি পরীক্ষার সময় নকল করতে গিয়ে ধরা পড়ে মোহনা। পরে অভিমান থেকেই হয়তো সে এমন পথ বেছে নিয়েছে। তবে সঠিক কারণ তদন্তেই বের হবে।’
বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক সরওয়ার রিজভী বলেন, পরীক্ষার সময় নকল করতে গিয়ে মোহনাকে ধরা হয়। এরপর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তার উত্তরপত্র ফেরত দেন। পরীক্ষা শেষে পাশের প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। শিক্ষার্থীরা বিষয়টি দেখে তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত তথ্য উদঘাটন করা হবে।
অক্টোবর ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।