এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে গ্রেফতারকৃত আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর কোতোয়ালি উপশাখা ও তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সদর শাখার সভাপতি মাওলানা খবির উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ূবী। প্রধান আলোচক ছিলেন যুব মজলিসের জেলা সভাপতি মুফতি মাহবুবুর রহমান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ওলামা কল্যাণ পরিষদ ফরিদপুরের সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হক।
এ সময় ইসলামী আন্দোলন ও যুব জমিয়তের নেতৃবৃন্দও বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি মুফতি আবু নাসির আইয়ূবী তার বক্তব্যে বলেন, স্বঘোষিত নাস্তিক বাউল আবুল সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—প্রদান করতে হবে। তিনি আরও বলেন, “যারা তার পক্ষে অবস্থান নেবে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আল্লাহপ্রেমী ও দ্বীনপ্রেমী তৌহিদী জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।”
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
ফেব্রু ১৬, ২০২৬
ডিসেম্বর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।