এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী খালের মুখে শঙ্খ নদীতে দুই ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে এক নৌকা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নৌচালকের নাম শৈসাইমং মারমা প্রকাশ উশৈওয়ান (৩৫)। তিনি রেমাক্রী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলাপাড়া এলাকার মৃত পাইসাথোয়াই মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীপথে পরিবহন চলাচলের ব্যস্ত সময়ে হঠাৎ দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান শৈসাইমং মারমা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রেমাক্রী ইউনিয়ন দুর্গম এলাকা হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই। বিজিবির মাধ্যমে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। বৃহস্পতিবার আরও বিস্তারিত তথ্য জানা যাবে।”
মর্মান্তিক এ দুর্ঘটনায় শৈসাইমং মারমার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।