এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে একটি ট্রাকসহ ৫৭টি তেলের ব্যারেল, একটি ডাবল কেবিনেট গাড়ি ও একটি পিক-আপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুর দেড়টার দিকে শ্রীনগর থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোসলেমের ছেলে আলম (৩২), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার যুগির হাওলা এলাকার আইয়ুব আলীর ছেলে আলমগীর হোসেন (৩৮), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশ্চিমখন্ড এলাকার জামাল মিয়ার ছেলে হেলালুজ্জামান এবং দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ দক্ষিণপাড়া এলাকার মৃত জজ মিয়ার ছেলে জোবায়ের আহম্মেদ জীবন রাজা (২৭)।
পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল কাঁচপুর মাল্টি ইন্টারন্যাশনাল ওয়েলমিল থেকে পামওয়েলভর্তি ৭৫টি ড্রামের একটি ট্রাক নারায়ণগঞ্জ থেকে ঝিনাইদহের উদ্দেশে রওনা দেয়। রাত ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও যাত্রীছাউনির কাছে পৌঁছালে কালো রঙের একটি ডাবল কেবিন পিকআপে থাকা ছয়জন ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকটি থামায়। তারা ট্রাকে মাদক আছে এমন অভিযোগে চালক ও হেলপারকে তুলে নিয়ে যায় এবং ট্রাকসহ তেল ঢাকার হাসনাবাদে নিয়ে গিয়ে খালাস করে।
এ ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হন ঢাকার মীরহাজীরবাগ এলাকার ব্যবসায়ী মো. হেলালুজ্জামান। তিনি অর্ধেক দামে ওই তেল কিনে নেন বলে দাবি করেছে পুলিশ। অভিযান চালিয়ে মীরহাজীরবাগের ‘মেসার্স জামাল এন্টারপ্রাইজ অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর’ থেকে ৩৫টি পূর্ণ ড্রাম এবং ২২টি খালি ড্রাম উদ্ধার করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ডিবির উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও হামিম মো. তারেক এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
বলিউড | ২৪ জুন, ২০২৬
ফুটবল | ২৪ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।