এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় সড়ক বিভাগের আগামী ১০ বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
সভায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কগুলোর উন্নয়ন, সংস্কার, সম্প্রসারণ এবং নতুন সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা উপস্থাপন করা হয়।
জেলা প্রশাসক বলেন, “টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, ভবিষ্যৎ পরিকল্পনায় জনগণের চাহিদা ও সম্ভাবনাময় দিকগুলোকে প্রাধান্য দিতে হবে।
সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।
এদিন আলোচনার পাশাপাশি মাগুরা অংশে “বাংলাদেশ রেলওয়ের ফরিদপুরের মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ” প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ১০৭.০৭৯৮ একর ভূমি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রত্যাশী সংস্থার প্রতিনিধিদের কাছে দখল হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তিনি বলেন, “রেলপথ নির্মাণের মাধ্যমে মাগুরা জেলার সঙ্গে জাতীয় রেল যোগাযোগ স্থাপিত হলে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। এতে ব্যবসা-বাণিজ্য, কৃষি এবং পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।