এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার মহম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া শহীদ আহাদের (১৭) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিলেন,মহম্মদপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার।
১৬ জানুয়ারী দুপুরে মহম্মদপুর উপজেলা সদরের ডাকবাংলো সংলগ্ন এলাকার বাড়িতে গিয়ে নিহতের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এসময় তিনি শহীদ আহাদের মাতা মোছাঃ পাখি খাতুন, পিতা মোঃ ইউনুস আলী ও আপন চাচা স্থানীয় ৬নং ইউপি সদস্য মোঃ ইয়াকুব আলীর সাথে কথা বলেন এবং সবধরনের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে বলেন উপজেলা প্রশাসন সব-সময় আপনাদের পাশে আছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো,আমিনুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ঠ ক্রীড়া ব্যাক্তিত্ব মোঃ মিজানুর রহমান কাবুল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান,মহম্মদপুর ইউএনও অফিসে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মোঃ জহির রায়হান,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে ক্ষুদ্র উপহার হিসেবে ফলফ্রুস'র বাকেট প্রদান করা হয়।
এরপর তিনি অপর শহীদ উপজেলার বালিদিয়া গ্রামের সুমন এর বাড়ীতে যান।
তাদের পরিবারের সদস্যদের ও খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য,গত ৪ জুলাই মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহাদ ও সুমন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।