এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা জোরদার করেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টার সাবেক এপিএস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোয়াজ্জেম হোসেন। তাঁর সমর্থনে সোমবার (২৪ নভেম্বর) বিকেলে মহম্মদপুর সদরে জনসংযোগ, লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহম্মদপুর সদরের আমিনুর রহমান কলেজ প্রাঙ্গণ থেকে নেতাকর্মীরা জনসংযোগ কর্মসূচি শুরু করেন। পরে উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি নেতা ওবায়দুল্লা বিন হাফিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাগুরা-২ আসনে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে মোয়াজ্জেম হোসেন জনগণের আস্থা অর্জনে মাঠে নেমেছেন। তাঁরা সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত সমর্থকরা মোয়াজ্জেম হোসেনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। জানা গেছে, তিনি ধারাবাহিকভাবে এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।