এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিজয়নগরে দৈনিক যুগান্তর পত্রিকার পাঠকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন 'স্বজন সমাবেশ' বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) ২৮ রমজান, দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সাংবাদিক মহিউদ্দিন রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা।
প্রধান আলোচক ছিলেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক, যুগান্তর প্রতিনিধি এস এম কামরুল হাসান শান্ত। এছাড়াও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোবাশ্বের হোসেন, প্রচার সম্পাদক ও স্বজন সমাবেশের সহ-সভাপতি মাওলানা কবির আহমেদ, মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ কামরুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ নিয়ামুল হক, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সদস্য আব্দুল কাইয়ুম, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষক রেখা আক্তার ও ঐষ্যি সরকার প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদীন।
স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, স্কুল ও অসহায় শিশুসহ অর্ধশতাধিক শিশুদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়।
এপ্রিল ৬, ২০২৪
জুলাই ৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফুটবল | ১৯ আগস্ট, ২০২৬
ভারত | ১৯ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৯ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।