এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য ও অধিকার সুরক্ষায় নতুন যাত্রা শুরু হলো। সোমবার (১১ আগস্ট) উপজেলার স্থানীয় সাংবাদিকদের সংগঠন ‘নগরকান্দা রিপোর্টার্স ইউনিটি’র এক সভায় সর্বসম্মতিক্রমে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মিজানুর রহমান মিজানকে আহ্বায়ক এবং রাজধানী টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টুকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার আবু নাসির, দৈনিক বাংলাদেশের আলোর ইমরুল কবির এবং দৈনিক গণমুক্তির শাহ জালাল।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বোরহান আনিস, কাজী আফতাব হোসেন, গোলাম মোস্তফা এবং লিটন খান।
নবগঠিত এই কমিটি আগামী দিনে নগরকান্দার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সুরক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।