এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—সুমন মোল্লার মেয়ে নাফিজা (৬) ও নাজিফা (৩)। তারা দুজনই একই পরিবারের সন্তান এবং আপন বোন।
স্থানীয়দের ভাষ্য মতে, সকালে বাড়ির উঠানে খেলছিল নাফিজা ও নাজিফা। খেলার একপর্যায়ে পরিবারের অজান্তে তারা বাড়ির পাশের একটি বৃষ্টির পানিতে ভরা ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও বিষণ্নতায় স্তব্ধ হয়ে পড়েছে।
সেপ্টেম্বর ২৫, ২০২৫
এপ্রিল ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।