এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য দৈনন্দিন যাতায়াতে সবচেয়ে বড় সমস্যা হলো ক্যাম্পাসগামী বাসের সময় ও অবস্থান সম্পর্কে অনিশ্চয়তা। ঠিক কখন বাস আসবে, কোথায় আছে কিংবা আদৌ আসবে কিনা—এই অনিশ্চয়তা থেকে মুক্তি পেতেই উদ্ভাবিত হয়েছে একটি মোবাইল অ্যাপ্লিকেশন: ‘CoU Bus Tracker’।
এই অ্যাপটি তৈরি করেছেন কুবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থী মো. তারেক হাসান। Android Studio প্ল্যাটফর্মে তৈরি অ্যাপটির ফ্রন্টএন্ডে XML ও ব্যাকএন্ডে Java ব্যবহার করা হয়েছে। ডেটাবেজ ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়েছে Google Firebase। উল্লেখযোগ্য বিষয় হলো—এই অ্যাপ ব্যবহারে কোনো অতিরিক্ত GPS ডিভাইস বা খরচসাপেক্ষ যন্ত্রাংশের প্রয়োজন নেই।
অ্যাপটি ব্যবহার পদ্ধতি সহজ: নির্দিষ্ট বাসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি Google Maps থেকে লাইভ লোকেশন লিংক কপি করে অ্যাপে পেস্ট করলে, শিক্ষার্থীরা রিয়েল-টাইমে সেই বাসের অবস্থান দেখতে পারবেন। এতে রয়েছে প্রতিটি বাসের জন্য আলাদা তালিকা ও রুট বর্ণনা—লাল বাস, নীল বাস, সন্ধ্যার বাস—সবকিছুরই স্পষ্ট তথ্য।
অ্যাপটির নির্মাতা তারেক হাসান বলেন, “এই অ্যাপটি একান্তই শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে তৈরি করেছি। আমি চাই, যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বাস ট্র্যাকিং সিস্টেম না আসে, শিক্ষার্থীরা যেন এই অ্যাপটি ব্যবহার করে উপকৃত হন।”
তিনি প্রশাসনের কাছে ড্রাইভারদের একটি লিখিত অনুমতি প্রদানের অনুরোধ জানান, যাতে তারা প্রতিদিন একবার করে অ্যাপে লোকেশন শেয়ার করতে পারেন।
শিক্ষার্থীরা অ্যাপটির ব্যবহার নিয়ে ইতোমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
আইসিটি বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়ার নাফিস জয় বলেন: “এর আগে কখনো বাস কোথায় আছে বুঝতে পারতাম না। এখন অ্যাপে দেখে আগেভাগেই প্রস্তুতি নিতে পারছি।”
CSE বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী যারীন তাসনীম বলেন: “বাস কখন আসবে—এই প্রশ্নটাই আমাদের প্রতিদিনের মানসিক চাপের কারণ ছিল। CoU Bus Tracker অ্যাপ যেন সেই দুশ্চিন্তার কার্যকর ও সময়োপযোগী সমাধান।”
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. রফিক মন্তব্য করেন: “এটি একটি যুগান্তকারী উদ্যোগ। প্রশাসনের উচিত এমন উদ্ভাবনী কাজের যথাযথ মূল্যায়ন ও সহযোগিতা করা।”
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী বীথি দাস বলেন: “বাস ট্র্যাকিং এখন খুব সহজ হয়ে গেছে। সময় বাঁচে, পরিকল্পনা করা যায়—এটি একটি প্রয়োজনীয় অ্যাপ।”
এই উদ্যোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা এবং সমস্যাভিত্তিক সমাধান খোঁজার প্রবণতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। CoU Bus Tracker অ্যাপটি শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং শিক্ষার্থীদের দৈনন্দিন যাত্রায় সময়, তথ্য এবং স্বস্তির প্রতীক হয়ে উঠেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ৪ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৪ জুলাই, ২০২৬
পিরোজপুর | ৪ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ৪ জুলাই, ২০২৬
সারাদেশ | ৪ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।