এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজামান কামাল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনসহ জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় ইউএনও রুহুল আমিন পবিত্র ঈদ-উল-আযহা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে চিৎমরম ইউনিয়নের চিৎমরম ক্যাংঘাট এলাকার একটি মারমা হোটেল থেকে শিশু শ্রমিক উদ্ধার করে তার অভিভাবকের কাছে হস্তান্তরের বিষয়টি সভায় অবহিত করেন।
তিনি আরও জানান, বর্ষা মৌসুমে কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনি এলাকায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও, সামনে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে।
সভা শেষে স্থানীয় সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।