এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, নির্যাতন এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন ও তার পরিবারের ভূমি দখল, সরকারি সম্পত্তিতে ইটভাটা নির্মাণ, ঠিকাদারি সিন্ডিকেট সহ নানা অপকর্মের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ টার দিকে শহরের ভুক্তভোগী ও সর্বস্তরের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে।
হয়রানি ও নির্যাতিতদের মধ্যে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রনি, সদর থানা ছাত্রদলের রহিম রেজা, রুস্তম হাফিজ, ইসমাইল ও রফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের গণহত্যার সহযোগী পলাতক সাবেক আইজিপি বেনজির এর নিকটতম আত্মীয় ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন। তিনি গুম, খুন, অত্যাচার, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। মারুফ হোসেনের পরিবারের সদস্যদের ভূমি দখল, মানুষের ও পরিবেশের ক্ষতি সাধন করে সরকারি সম্পত্তিতে একাধিক ইটভাটা নির্মান, ঠিকাদারি সিন্ডিকেটের মাধ্যমে কাজ বাগিয়ে নেওয়া, সদর থানার সাবেক ওসি আবিরের মাধ্যমে বিএনপি নেতা কর্মী ও সাধারণ মানুষকে নির্যাতন এবং হয়রানি করেছেন।
অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনের ভাইয়েরা আওয়ামী আমলে সকল পর্যায়ে নির্বাচনে পিরোজপুর জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের পক্ষ হতে ভোট ডাকাতিতে সরাসরি অংশগ্রহণ করেছেন। বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্য বদলের জন্য ঘুষ বাণিজ্য প্রতারণার মাধ্যমে বহু মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে বক্তারা অভিযোগ করেন। তারা অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনের চাকরিচ্যুত সহ বিচারের দাবি করেন।
আগস্ট ২৮, ২০২৫
সেপ্টেম্বর ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।