এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের আরেকটি চালান সফলভাবে প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৬টা ২৪ মিনিটের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানিবাহী তিনটি লরি বিদ্যুৎকেন্দ্র এলাকায় প্রবেশ করে।
প্রকল্প সূত্র জানায়, এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে লরিগুলো রওনা দেয়। যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে সেগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়। ইউরেনিয়াম পরিবহনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত ছিল পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছিল।
এ নিয়ে রূপপুর প্রকল্পের জন্য এখন পর্যন্ত মোট সাতটি চালানে ইউরেনিয়াম রূপপুরে পৌঁছাল। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালান রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গোতে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আসার কথা রয়েছে, যার অংশ হিসেবে আজকের এই চালানটি পৌঁছাল। এছাড়া প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি দেশে আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রসাটম)-এর পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় সব জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের প্রথম চালান দেশে আসে। চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপনের কাজ সম্পন্ন হয়। সম্প্রতি এই কেন্দ্রটির প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। গত ১৭ নভেম্বর ইউনিটটি থেকে সাড়ে ৮ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ পাঠানো হয়, যেখানে সর্বোচ্চ সরবরাহ ছিল ৩৭৫ মেগাওয়াট।
চুক্তি অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রটি চালুর প্রথম তিন বছর প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করবে রাশিয়া। দুই ইউনিট বিশিষ্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও নির্মাণকাজও সমান তালে এগিয়ে চলছে।
জুলাই ২৮, ২০২৬
জুলাই ২৪, ২০২৬
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২০ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।