এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জনের শরীরে হাম (মিজলস) শনাক্ত হয়েছে। তবে এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এছাড়া একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ জন রোগী।
জেলা স্বাস্থ্য বিভাগের ১৪ সেপ্টেম্বরের তথ্য বিবরণী অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। শনাক্তদের মধ্যে ৩২ জন ফরিদপুর জেলার স্থানীয় বাসিন্দা এবং বাকি ১১ জন আশপাশের অন্যান্য জেলা থেকে আসা।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৫ হাজার ৬৪৯ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৮৫৩ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৬৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় কোনো প্রাণহানি না ঘটলেও, চলতি বছরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত হামে আক্রান্ত ২১ জনের মৃত্যু হয়েছে।
নভেম্বর ১৫, ২০২৫
মার্চ ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।