এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এখন টানটান উত্তেজনা। শিরোপার শেষ লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের আলোচনা ও বিশ্লেষণ জমে উঠেছে। এই আবহে স্পেনকেই শিরোপার সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে দেখছেন ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার মাইকেল ওয়েন। তার মতে, টুর্নামেন্টজুড়ে স্পেনের ফুটবল আর্জেন্টিনার তুলনায় অনেক বেশি গোছানো এবং ধারাবাহিক ছিল।
সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই লিভারপুল ও রিয়াল মাদ্রিদ তারকা আর্জেন্টিনার ফাইনালে ওঠার পেছনে ভাগ্যের বড় ভূমিকা দেখছেন। ওয়েন বলেন, "আর্জেন্টিনা ফাইনালে উঠলেও পুরো টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স খুব একটা বিশ্বাসযোগ্য ছিল না। ফাইনালে আসার পথে তারা কিছুটা সৌভাগ্যের ছোঁয়া পেয়েছে। কেপ ভার্দে এবং মিশরের বিপক্ষে তাদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষেও তারা শেষ মুহূর্তের গোলে জিতেছে। আমার তো মনে হয়, আর্জেন্টিনা আমাদের হারিয়ে জেতেনি, বরং আমরাই ম্যাচটি নিজেদের ভুলে হাতছাড়া করেছি।"
আর্জেন্টিনার সমালোচনা করলেও স্পেনের নান্দনিক ফুটবলের ভূয়সী প্রশংসা করেছেন ওয়েন। তিনি বলেন, "চলতি বিশ্বকাপে স্পেন সত্যিই অসাধারণ খেলছে। বিশেষ করে ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে যেভাবে তারা খেলেছে, তা ছিল বিশ্বমানের ফুটবল। আমার দৃষ্টিতে স্পেনই এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল এবং তারাই ট্রফি জয়ের যোগ্য দাবিদার।"
সেমিফাইনালে ইংল্যান্ডের নাটকীয় বিদায় নিয়ে নিজের হতাশা লুকাতে পারেননি এই সাবেক ইংলিশ তারকা। ম্যাচের কৌশল নিয়ে কোচের সমালোচনা করে তিনি বলেন, "প্রায় এক ঘণ্টা পর্যন্ত ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে ছিল এবং আমরা ১-০ ব্যবধানে এগিয়ে ছিলাম। আগের রাতে স্পেন যেভাবে এগিয়ে থেকেও নিজেদের স্বাভাবিক খেলা বজায় রেখেছে, আমাদেরও তা করা উচিত ছিল। কিন্তু আমরা শেষ মুহূর্তে ভয় পেয়ে যাই এবং আতঙ্কিত হয়ে পড়ি।" ওয়েন মনে করেন, আক্রমণভাগের খেলোয়াড় তুলে নিয়ে অতিরিক্ত ডিফেন্ডার নামানোর ভুল সিদ্ধান্তের কারণেই ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিপক্ষের হাতে চলে যায়।
আগামী ১৯ জুলাই (রবিবার) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এই মহালড়াইয়ের আগে মাইকেল ওয়েনের এমন মন্তব্য ফুটবলপ্রেমী ও সমর্থকদের মাঝে আলোচনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।
মে ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৮ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১৮ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
মাগুরা | ১৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।