এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বয়স ৩৯ হলেও মাঠের পারফরম্যান্সে তার কোনো ছাপ নেই। চলমান বিশ্বকাপে ৮টি গোল ও ২টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে আলবিসেলেস্তেদের এই প্রধান তারকাকে আটকে রাখার ছক কষছে ইংল্যান্ড। সাবেক ইংলিশ উইঙ্গার জো কোলের মতে, মেসিকে মাঠের ভেতর নিষ্ক্রিয় বা ‘ঘুম পাড়িয়ে’ রাখতে পারলেই ফাইনালে ওঠার পথ সহজ হবে ইংল্যান্ডের।
‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মিকা রিচার্ডসের সঙ্গে আড্ডায় আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে কথা বলেন জো কোল। সেখানে মেসির প্রসঙ্গ টেনে কোল বলেন, “মেসিকে আমাদের ঘুম পাড়াতে হবে।” তাঁর এমন মন্তব্যের পর মিকা রিচার্ডস কিছুটা সতর্ক করলেও কোলের আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে। সাবেক এই ইংলিশ উইঙ্গার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার ইংল্যান্ডই ফাইনালে খেলতে যাচ্ছে। উল্লেখ্য, বিশ্বকাপের সেমিফাইনালে এবারই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন মেসি।
এবারের বিশ্বকাপে মেসি প্রায় প্রতিটি ম্যাচেই দলের ত্রাণকর্তা হয়ে উঠেছেন। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ৮৩ মিনিটে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন তিনি, যা পরে এনসো ফের্নান্দেসের গোলে আর্জেন্টিনার জয় নিশ্চিত করে। আবার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজে গোল না পেলেও আলেক্সিস মাক আলিস্টারের গোলের পেছনের মূল কারিগর ছিলেন তিনিই। তবে সেমিফাইনালের মহারণের আগে কানসাসে আর্জেন্টিনার শেষ অনুশীলনে মেসিকে দেখা যায়নি, যা কিছুটা আলোচনা তৈরি করেছে।
কানসাস থেকে ১ হাজার ৬৬৪ কিলোমিটার দূরের ভেন্যু আটলান্টায় বাংলাদেশ সময় পরশু রাত ১টায় মাঠের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। রাজনৈতিক ইতিহাসের কারণে এই দ্বৈরথকে ঘিরে মাঠের বাইরে নানা উত্তেজনা থাকলেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এটিকে স্রেফ একটি সাধারণ ফুটবল ম্যাচ হিসেবেই দেখছেন।
পরিসংখ্যান ও সম্ভাবনার দিক থেকেও দুই দলের লড়াইটি বেশ সমানে-সমানে হবে বলে ধারণা করা হচ্ছে। অপ্টা সুপারকম্পিউটারের তথ্য অনুযায়ী, এই ম্যাচে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ এবং আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ। বিশ্বকাপ জয়ের দৌড়েও ইংল্যান্ড (২১.৯৪%) আর্জেন্টিনার (২০.৫৫%) চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছে।
ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেইন এবং জুড বেলিংহাম দুজনেই দুর্দান্ত ফর্মে আছেন, যাদের দুজনের নামের পাশেই রয়েছে ৬টি করে গোল। বিশেষ করে শেষ বত্রিশের ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে কেইনের জোড়া গোল ইংল্যান্ডকে নিশ্চিত বিদায়ের হাত থেকে বাঁচিয়েছিল।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড—সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামীকাল ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, আর পরশু আটলান্টায় লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আগামী ১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত হবে আসরের মেগা ফাইনাল।
জুন ২২, ২০২৬
জুলাই ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৩ জুলাই, ২০২৬
নওগাঁ | ১৩ জুলাই, ২০২৬
রাজনীতি | ১৩ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ১৩ জুলাই, ২০২৬
ফুটবল | ১৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।