এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত সংগ্রহের পর তা ফেরত না দেওয়ার অভিযোগে ‘সমতা’ ও ‘নেসডো’ সমবায় সমিতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী আমানতকারীরা।
আজ শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের খলিশাকুড়ি এলাকায় সমিতি দুটির প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী গ্রাহকেরা অভিযোগ করেন, বেশি লভ্যাংশ দেওয়ার আশ্বাস দিয়ে সমতা ও নেসডো সমবায় সমিতি তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। তবে দীর্ঘদিন পার হয়ে গেলেও সমিতি কর্তৃপক্ষ গ্রাহকদের মূল টাকা কিংবা প্রতিশ্রুত মুনাফা—কোনোটিই পরিশোধ করছে না। কষ্টার্জিত জমানো টাকা ফেরত না পেয়ে অনেক পরিবার এখন চরম আর্থিক অনটন ও সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সঞ্চিত অর্থ আটকে থাকায় বহু মানুষ বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে তাঁদের জমানো টাকা ফেরত দেওয়ার জোর দাবি জানান তাঁরা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এই প্রতিবাদী কর্মসূচিতে বিপুলসংখ্যক নারী ও পুরুষ ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। তাঁরা তাঁদের পাওনা টাকা আদায়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
মার্চ ২১, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।