এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে টানা কয়েকদিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। আকস্মিক এই বন্যায় বসতবাড়ি হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বন্যার পানিতে প্লাবিত হয়েছে ফসলি জমি ও রাস্তাঘাট, যার ফলে ভেঙে পড়েছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বর্ষণে সৃষ্ট বন্যায় উপজেলার ১নং রোয়াংছড়ি ইউনিয়নের রোয়াংছড়ি নতুন পাড়া, জাদি পাড়া, তাইম্রং ছড়া পাড়া; ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ওয়াগয় পাড়া ও ৮নং ওয়ার্ডের বটতলি পাড়া; ২নং তারাছা ইউনিয়নের বেতছড়া এবং ৪নং নোয়াপতং ইউনিয়ন এলাকার বেশ কিছু বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে।
এদিকে, গত ৭ দিন ধরে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎহীনতার পাশাপাশি রবি, এয়ারটেল, গ্রামীণফোন ও টেলিটকসহ সব ধরনের মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া বন্যার পানি সড়কগুলোর ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এলাকাগুলোতে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বন্যাদুর্গত এলাকার বাসিন্দারা জানান, ঘরবাড়ি প্লাবিত হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় তারা চরম খাদ্য ও পানির সংকটে ভুগছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সাথে এই চরম মানবিক সংকটে সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
অক্টোবর ১৩, ২০২৬
সেপ্টেম্বর ২৬, ২০২৫
নভেম্বর ৫, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।