এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে দারুণ ছন্দে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে লিওনেল মেসিদের এই অগ্রযাত্রা নিয়ে ফুটবল বিশ্বে একটি আকর্ষণীয় পরিসংখ্যান বেশ আলোচনার জন্ম দিয়েছে। টুর্নামেন্টের শুরু থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এখন পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কোনোটির মুখোমুখি হতে হয়নি আলবিসেলেস্তেনদের।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে ছিল আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ফিফা র্যাঙ্কিংয়ে আলজেরিয়ার অবস্থান ছিল ২৮তম, অস্ট্রিয়া ২৪তম এবং জর্ডান ছিল ৬৩ নম্বরে। এই তিন প্রতিপক্ষকে হারিয়ে অনায়াসেই গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে পা রাখে লিওনেল স্কালোনির দল।
নকআউট পর্বেও তুলনামূলক কম শক্তির প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২-এ আলবিসেলেস্তেরা লড়েছে র্যাঙ্কিংয়ের ৬৭তম দল কেপ ভার্দের বিরুদ্ধে। এরপর শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল ২৯তম অবস্থানে থাকা মিশর। যদিও এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল। ম্যাচের একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে তারা।
কোয়ার্টার ফাইনালেও আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের দল সুইজারল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা সুইসরাও শীর্ষ ১৫ দলের অংশ নয়। অর্থাৎ, বিশ্বকাপের শেষ আট পর্যন্ত পৌঁছাতে মেসিদের কোনো শীর্ষ সারির পরাশক্তির মুখোমুখি হতে হচ্ছে না।
অবশ্য এই পরিসংখ্যান আর্জেন্টিনার সাফল্যকে কোনোভাবেই ছোট করে দেখে না। বিশ্বকাপে যে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, তা মিশরের বিপক্ষেই প্রমাণিত হয়েছে। তবে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, বেলজিয়াম, ব্রাজিল বা পর্তুগালের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর মুখোমুখি না হয়েই শেষ আটে পৌঁছানোয় ফুটবলপ্রেমীদের মধ্যে কিছুটা আলোচনা তৈরি হওয়া স্বাভাবিক।
মেসিদের আসল বড় পরীক্ষাটি মূলত সামনেই অপেক্ষা করছে। সুইজারল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নরওয়ে অথবা ইংল্যান্ড। তখনই বোঝা যাবে, বড় প্রতিপক্ষের শক্ত চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা তাদের বিশ্বচ্যাম্পিয়নের রাজত্ব কতটা ধরে রাখতে পারে।
আগস্ট ৯, ২০২৬
জুলাই ৪, ২০২৬
জুলাই ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।