এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আমেরিকার মাটিতে চলছে ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াই। কিন্তু সেই উত্তাপ ছুঁয়ে গেছে প্রায় ১২ হাজার কিলোমিটার দূরের বাংলাদেশকেও। মাঠের খেলাকে কেন্দ্র করে এ দেশে সমর্থকদের অতি-উচ্ছ্বাস, বাগ্বিতণ্ডা, পতাকা টাঙানো ও বড় পর্দায় খেলা দেখাকে কেন্দ্র করে তৈরি হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
নিহতদের মধ্যে ৩ জন পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, ৩ জন ছুরিকাঘাতে এবং বাকিরা সংঘর্ষ, সড়ক দুর্ঘটনা, ল্যাম্পপোস্ট ভেঙে পড়া ও স্ট্রোকজনিত কারণে প্রাণ হারিয়েছেন।
তুচ্ছ ঘটনায় সংঘাত ও প্রাণহানি
সবশেষ গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লার আদর্শ সদরে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয় মিশর দলের সমর্থক শরিফুল ইসলামকে (৩২)। একই রাতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর অতিরিক্ত উত্তেজনা ও উচ্ছ্বাস সইতে না পেরে ঝিনাইদহে রসুল উদ্দীন নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়।
এর আগে গত ১ জুলাই এক দিনেই দেশের তিনটি পৃথক স্থানে সংঘাতের জেরে তিনজন নিহত হন। রাজধানীর আদাবরে বড় পর্দায় খেলা দেখার সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল বাশার বাদশা নামে এক স্থানীয় বিএনপি নেতা নিহত হন। সিলেটের জকিগঞ্জে ফুটবল খেলার উল্লাস করতে গিয়ে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারান আলম আহমদ। এছাড়া ঢাকার আশুলিয়ায় ফুটবল ম্যাচ নিয়ে বিরোধের জেরে নাহিদ হাসান নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়। অন্যদিকে, নড়াইল সদরে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা কাজী নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
পতাকা টাঙাতে গিয়ে অবহেলা ও দুর্ঘটনা
পছন্দের দলের পতাকা টাঙাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ৩ জন। গত ১৯ জুন ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মাহিন শেখ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। ১৫ জুন চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ হারান রামহরি বৈষ্ণব। এছাড়া ৯ জুন মানিকগঞ্জ সদরে ব্রাজিলের পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ফয়সাল নামে এক যুবক।
অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা
খেলাকেন্দ্রিক অন্যান্য দুর্ঘটনার মধ্যে গত ১৩ জুন ভোলায় বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। চট্টগ্রামের হালিশহরে ল্যাম্পপোস্ট ভেঙে মাহিদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু ঘটে। এছাড়া বরগুনার তালতলীতে ফুটবল ম্যাচের অনুশীলনের সময় স্ট্রোক করে মারা যান খোকন কর্মকার নামে এক ব্যক্তি।
প্রশাসনের উদ্বেগ
খেলাধুলোকে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত ও সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসনের কর্মকর্তারা। টাঙ্গাইলের পুলিশ ... (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, "খেলাকে বিনোদনের অংশ হিসেবেই রাখা উচিত, এখানে কোনো ধরনের অতি-উচ্ছ্বাস বা অতিরঞ্জনের সুযোগ নেই। সাধারণ মানুষকে সচেতন করতে সুশীল সমাজকে আরও সক্রিয় ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।"
জুন ১৮, ২০২৬
জুলাই ১১, ২০২৬
জুন ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।