এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের মধ্যবর্তী বিরতিতে বা ‘হাফ-টাইম শো’তে বড় ধরনের জমকালো সংগীতানুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ঐতিহাসিক এই বিরতিকালীন আয়োজনে এবার প্রধান পারফর্মার হিসেবে যুক্ত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ তারকা জাস্টিন বিবার। ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামী ১৯ জুলাই নিউ ইয়র্ক সিটির উপকণ্ঠে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) ২০২৬ ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচের প্রথমার্ধের খেলা শেষে বিরতির সময়ে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত এই পপ তারকা।
ফিফা জানিয়েছে, মাত্র ১১ মিনিটের এই বিশেষ বিনোদনমূলক আয়োজনে জাস্টিন বিবারের সঙ্গে সহশিল্পী হিসেবে এক মঞ্চে গান গাইবেন পপ কুইন ম্যাডোনা, লাতিন পপ সেনসেশন শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার অসম্ভব জনপ্রিয় বয়ব্যান্ড বিটিএস। আমেরিকান ফুটবলের 'সুপার বোল'-এর আদলে ফুটবল বিশ্বকাপে এমন বড় মাপের হাফ-টাইম শো এবারই প্রথম।
এই ঐতিহাসিক হাফ-টাইম শোর সৃজনশীল পরিকল্পনা ও তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’র প্রধান গায়ক ক্রিস মার্টিন। এই পুরো আয়োজনটির মূল লক্ষ্য বিনোদনের পাশাপাশি একটি সামাজিক উন্নয়নমূলক ফান্ড গঠন করা। অনুষ্ঠানটি থেকে প্রাপ্ত তহবিল সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দেওয়া হবে।
আয়োজনটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জাস্টিন বিবার এক বিবৃতিতে বলেন, “ফিফা বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা পুরো বিশ্বকে এক সুতোয় বেঁধে রাখে। এই ঐতিহাসিক অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। বিশেষ করে এই উদ্যোগটি যখন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে সাহায্য করছে, তা আমাকে আরও আনন্দ দিচ্ছে”।
মাঠে ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পাশাপাশি বিরতিকালীন এই জমকালো পরিবেশনা এবারের বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ ও দর্শকদের উন্মাদনা আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশা করছেন আয়োজকেরা।
আগস্ট ৯, ২০২৬
জুলাই ২০, ২০২৬
সেপ্টেম্বর ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।