এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, প্রধানমন্ত্রী বর্তমানে চারপাশে শত্রু দ্বারা পরিবেষ্টিত এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারেন।
বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দল আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সেমিনারে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে অলি আহমেদ বলেন, “আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে সক্রিয় বিদেশি গুপ্তচরদের খুঁজে বের করা। তাদের কারণে আপনি নিজে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনই দেশও বড় ক্ষতির মুখে পড়ছে। বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে দেশের সার্বিক সংস্কারের বিষয়ে আপনার আরও সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও দলীয় রাজনীতির অভ্যন্তরীণ সংকট নিয়ে সতর্ক করে এলডিপি চেয়ারম্যান বলেন, “চতুর্দিকে শত্রু রেখে আপনি সুচারুভাবে দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য সমালোচক। কিন্তু যারা প্রতিনিয়ত চাটুকার সেজে আপনার পাশে অবস্থান করছে, মূলত তারাই আপনার আসল শত্রু। বিদেশি গুপ্তচররা আজ সরকার ও দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় জায়গা করে নিয়েছে। তারা যেকোনো সময় আপনার বড় ধরনের ক্ষতি করে বসতে পারে।”
দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, বিভিন্ন স্থানে এখনো চাঁদাবাজির ঘটনা ঘটছে। দেশের অর্থনীতিও চাপের মুখে রয়েছে, নতুন কোনো বিনিয়োগ আসছে না। সার্বিকভাবে আপনিও খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে নেই।”
১১ দলীয় জোটকে প্রধানমন্ত্রীর প্রকৃত শুভাকাঙ্ক্ষী দাবি করে অলি আহমেদ পরিশেষে বলেন, “আপনি ইতিহাসে একজন সফল নেতা হয়ে থাকুন। এই ১১ দল আপনার শত্রু নয়, বরং আপনার পরম বন্ধু। আর সে কারণেই আপনাকে আমরা এই প্রকাশ্য ও প্রয়োজনীয় পরামর্শগুলো দিচ্ছি।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২২ আগস্ট, ২০২৬
মাগুরা | ২২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।