এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সিগঞ্জের শ্রীনগরে সবুজ(৪৫) নামে এক সেনেটারী ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অপহরণের অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় হায়েস যোগে এই ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠে। এঘটনায় বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অপহৃত সবুজ রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বৌবাজার এলাকার মৃত শামসুল হকের ছেলে। সে উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় দোকান দিয়ে সেনেটারী ব্যবসা করে।
অভিযোগ সুত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টার দিকে সবুজের উত্তর বালাশুর নতুন বাজার সেনেটারী দোকানের সাইনবোর্ড থেকে মোবাইল নাম্বার নিয়ে ফোন দেয় সেনেটারী মালামাল ক্রয় করবে। ফোন পেয়ে সবুজ বাড়ী থেকে দোকানে যাওযার সাথে সাথে একটি সাদা হায়েস গাড়ীতে থাকা দুইজন পুলিশের পোশাকধারী লোকসহ ৫-৬জন অজ্ঞাতনামা লোক তাকে জোড় পূর্বক হায়েস গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত সবুজের বড় ভাই রফিকুল ইসলাম জানান, সকাল ১০ টার দিকে সবুজের স্ত্রী স্বামীর ফোনে ফোন দিলে সবুজ জানায় তাকে কয়েকজন বড় ভাই তাকে শ্রীনগর নিয়ে যাচ্ছে এবং তারা তাকে আসতে দিচ্ছে না।
এর পর থেকেই সবুজের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে আমি শ্রীনগর থানা, পদ্মাসেতু উত্তর থানা এবং মুন্সীগঞ্জ জেলা ডিবি অফিসে গিয়ে খোঁজ করেও আমার ভাইয়ের সন্ধান পাইনি। পরে থানায় একটি লিখিত অভিযোগ করি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জুয়েল মিঞা বলেন, এঘটনা বিষয়ে আমার কোন কিছু জানা নেই। ডিউটি অফিসারের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে হবে।
জুলাই ১৪, ২০২৬
জুলাই ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।