এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার শেখরনগর ইউনিয়নে এই কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মীর সরফত আলী সপুর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদের নেতৃত্বে দিনব্যাপী এই লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুবদলের সভাপতি মনির হোসেন পিন্টু, রাজানগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোল্লা এবং যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম।
এছাড়াও, কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির টুটুল, বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম এবং চিত্রকোট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শোয়েব আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
অক্টোবর ৯, ২০২৫
অক্টোবর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।