এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করে কোমর ও গলায় দড়ি বেঁধে ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম সাগর হোসেন (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মোবাইল ফোন ও ব্যাগসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরির অভিযোগ উঠছিল। গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজনের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সাগর হোসেনকে হাতেনাতে ধরে ফেলেন।
আটকের পর উত্তেজিত জনতা সাগরের কোমর ও গলায় দড়ি বেঁধে হাসপাতালের আশপাশের বিভিন্ন এলাকায় ঘোরান এবং পরবর্তীতে তাকে হাসপাতাল চত্বরে বেঁধে রাখেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গলায় ও কোমরে দড়ি বাঁধা অবস্থায় ওই যুবককে একজন টেনে নিয়ে যাচ্ছেন। তার পেছনে উৎসুক মানুষের ভিড় এবং অনেকেই এই দৃশ্য মুঠোফোনে ধারণ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
পরবর্তীতে স্থানীয় লোকজন ওই যুবককে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তাকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফেব্রু ১৪, ২০২৪
আগস্ট ২১, ২০২৪
সেপ্টেম্বর ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।