এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হাম প্রতিরোধে চরম অবহেলা এবং শিশু মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ সোমবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এই আদেশ দেন।
এর আগে, ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলার আবেদনটি দায়ের করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল।
মামলায় অভিযুক্ত অপর তিন আসামি হলেন— স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
মামলার অভিযোগে যা বলা হয়েছিল:
মামলার অভিযোগে দাবি করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চরম অবহেলা ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের কারণে দেশে শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশুর জীবন ঝুঁকির মুখে পড়েছে, যা কার্যত হত্যাকাণ্ডের শামিল। এছাড়া তৎকালীন স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করে যথাসময়ে হামের ভ্যাকসিন আমদানি না করার মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার হরণ ও প্রতারণা করেছেন বলেও আরজিতে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম ও রুবেলার মতো জীবনরক্ষাকারী সরকারি টিকা আমদানি করে আসছিল। তবে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ইউনিসেফের মাধ্যমে এই টিকা আমদানি বন্ধ করে দেয়। পরবর্তীতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার কারণে দেশজুড়ে ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দেয় এবং বহু শিশুর প্রাণহানি ঘটে।
সরকারের বক্তব্য:
উল্লেখ্য, এ বিষয়ে গত ৫ মে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেছিলেন যে, অন্তর্বর্তী সরকারের আমলে কেন টিকা যথাসময়ে দেওয়া সম্ভব হয়নি, তা বর্তমান সরকার খতিয়ে দেখবে। তবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, শিশু মৃত্যুর মতো কোনো খারাপ উদ্দেশ্য তৎকালীন সরকারের ছিল না।
জুলাই ১৬, ২০২৬
মার্চ ২৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ক্রিকেট | ২৩ জুলাই, ২০২৬
জাতীয় | ২৩ জুলাই, ২০২৬
ফুটবল | ২৩ জুলাই, ২০২৬
নওগাঁ | ২৩ জুলাই, ২০২৬
নাটক | ২৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।