এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর শিশু রামিসা হত্যাকাণ্ডের রহস্য এবং এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। তবে শেষ মুহূর্তে এসে কোনো কারণ দর্শানো ছাড়াই সেই সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টা ১৭ মিনিটে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, রাত সোয়া ৮টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এম মো. নজরুল ইসলামের কথা বলার কথা ছিল। ওই বার্তায় পল্লবীর রামিসা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারের তথ্য তুলে ধরার কথা জানানো হয়েছিল।
কিন্তু পরবর্তী সময়ে বিকেল ৫টা ৭ মিনিটে ডিএমপি আরেকটি বার্তার মাধ্যমে জানায়, ‘অনিবার্য কারণবশত’ পূর্বনির্ধারিত এই ব্রিফিংটি বাতিল করা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।