এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও ১৯৮১ সালের ২১ মে তার পিরোজপুরে আগমন দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বীর মুক্তিযোদ্ধা নুর দিদা খালেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জেলা জিপি অ্যাডভোকেট সাব্বির আহমেদ, পিপি এ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,"স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।"
বক্তারা আরও বলেন, "মুক্তিযোদ্ধা দের সম্মান ও শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদ জিয়ার আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা।"
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সেপ্টেম্বর ১২, ২০২৬
অক্টোবর ২১, ২০২৫
এপ্রিল ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।