এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা সম্পন্ন হয়েছে। মেলার শেষ দিনে বিভিন্ন এলাকার সেবাগ্রহীতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ভূমি সংক্রান্ত নানা সেবা ও পরামর্শ নিতে সাধারণ মানুষ মেলায় অংশ নেন।
জানা গেছে, মেলায় প্রতিদিন প্রায় ৫০ থেকে ১৫০ জন সেবাগ্রহীতা বিভিন্ন ধরনের ভূমি সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি উন্নয়ন কর সংক্রান্ত পরামর্শ ও সেবা, খাজনার আবেদন এবং পর্চা সংক্রান্ত সেবা উল্লেখযোগ্য।
এছাড়াও ভূমি জরিপ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে ধারণা প্রদান করা হয়। এসএ, বিএস, বিআরএস, সিএস, আরএসসহ বিভিন্ন জরিপ ও রেকর্ড সম্পর্কে তথ্য ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি আরআর, পেটি নকশা এবং ফৌজদারি নকল সংক্রান্ত সেবাও প্রদান করা হয়েছে।
মেলায় আগত সেবাগ্রহীতারা জানান, একসঙ্গে বিভিন্ন ধরনের ভূমি সেবা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও দ্রুত ভূমি সেবা পৌঁছে দিতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।