এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“স্মার্ট ভূমি সেবা, নাগরিকের দোরগোড়ায়”এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবির, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী খান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, "বর্তমান সরকার ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে বিভিন্ন ডিজিটাল কার্যক্রম চালু করেছে। অনলাইনের মাধ্যমে নামজারি, খাজনা প্রদানসহ নানা সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে তারা জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানান।"
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও জনবান্ধব হয়েছে। মানুষ যাতে ঘরে বসেই সহজে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। ভূমি অফিসে সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সর্বদা তৎপর রয়েছেন।"
মে ১৮, ২০২৬
মার্চ ১৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।