এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে নিখোঁজ হওয়া স্ত্রী ও কন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটিয়ে নিজের পরিবারকে ফিরে পেয়ে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী স্বামী জামাল উদ্দিন কানু।
জানা যায়, গত পরশু জামাল উদ্দিন কানুর স্ত্রী ও কন্যা রহস্যজনকভাবে নিখোঁজ হন। স্ত্রীকে খুঁজে না পেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন এবং ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায়, ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ নিখোঁজদের উদ্ধারে তৎপরতা শুরু করে। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের টেপাখোলা এলাকায় জনৈক পান্নু ভাইয়ের বাড়িতে অভিযান চালায়। সেখানে জামাল উদ্দিনের স্ত্রীর ছোট ভাইয়ের (শ্যালক) ভাড়া বাসা থেকে নিখোঁজ মা ও মেয়েকে উদ্ধার করা হয়।
স্ত্রী-সন্তানকে ফিরে পাওয়ার পর এক আবেগঘন বার্তায় জামাল উদ্দিন কানু বলেন, "বিপদের সময় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ এবং সংবাদকর্মীরা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও প্রচারণার কারণেই আমি আজ আমার পরিবারকে ফিরে পেয়েছি।"
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, নিখোঁজের বিষয়টি যেমন গুরুত্ব দিয়ে প্রচারিত হয়েছে, উদ্ধারের খবরটিও যেন একইভাবে প্রচার করা হয় যাতে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। পরিশেষে তিনি তার পরিবারের সুন্দর ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
অক্টোবর ৩০, ২০২৫
মার্চ ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১০ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।