এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছেন।
নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং প্রদান, ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ মোট ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে তারা ১ অক্টোবর থেকে ইপিআই ও আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সব কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।
রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, আলফাডাঙ্গা শাখার আয়োজনে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
কর্মবিরতিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তৈয়বুর রহমান, সহ-সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর শিকদার, প্রচার সম্পাদক মদিনা জোহরা, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ সংগঠনের ১৮ জন সদস্য।
সভাপতি তৈয়বুর রহমান বলেন, ‘আমরা মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার প্রথম সারির সৈনিক। বছরের পর বছর ঘরে ঘরে গিয়ে মানুষের জীবন রক্ষায় কাজ করছি। অথচ আমাদের দাবি দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। এই আন্দোলন সম্মান ও ন্যায্য অধিকারের জন্য, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়।’
সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম বলেন, ‘আমরা সংঘাত চাই না। সরকারের আন্তরিক হস্তক্ষেপে যদি দ্রুত আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন করা হয়, তাহলে আমরা পুনরায় জনগণের সেবায় ফিরে যাব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
কর্মবিরতিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারীরা জানান, তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়েই কর্মসূচি গ্রহণ করেছেন। তারা একবাক্যে বলেন, সেবা আমাদের ধর্ম, কিন্তু অধিকার আদায় আমাদের দায়িত্ব।
নভেম্বর ১২, ২০২৫
অক্টোবর ৪, ২০২৫
মার্চ ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।